• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • খুলনা
  • মাগুরা
  • মাগুরা সদর

রাজিয়া হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড

মাগুরা প্রতিনিধি
  ২০ জুলাই ২০২৬, ১৪:২৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত
সংগৃহীত

মাগুরার বহুল আলোচিত স্কুলছাত্রী রাজিয়া খাতুন হত্যা মামলায় একমাত্র আসামি হাসান শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার (২০ জুলাই) মাগুরা জেলা ও দায়রা জজ আদালত এ রায় দেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন জানান, ২০২২ সালের ১৭ মার্চ শ্রীপুর উপজেলার হাট শ্রীকোল গ্রামের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রাজিয়া খাতুনকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে ধারালো ব্লেড দিয়ে তার গলা কেটে মরদেহ পাশের একটি বাঁশঝাড়ে ফেলে রাখা হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

তিনি বলেন, ঘটনার পর শ্রীপুর থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে সিআইডি ঘটনাস্থল থেকে সংগৃহীত আলামত ও তদন্তের ভিত্তিতে হাসান শেখের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে মৃত্যুদণ্ড দেন।

রায়ের প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন বলেন, আদালত ন্যায়বিচার নিশ্চিত করেছেন। আইনগত প্রক্রিয়া শেষে রায় দ্রুত কার্যকর হবে বলে রাষ্ট্রপক্ষ আশা করছে।

রায় ঘোষণার পর রাজিয়ার মা সন্তোষ প্রকাশ করে বলেন, ‘আমার মেয়েকে আর ফিরে পাব না। এখন চাই, আইনি প্রক্রিয়া শেষে যেন রায় দ্রুত কার্যকর করা হয়।’

মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ১৭ মার্চ জাতীয় শিশু দিবসে বাড়ির পাশের রসুনক্ষেতে যাওয়ার পর নিখোঁজ হয় রাজিয়া খাতুন। পরদিন বাড়ি থেকে প্রায় ৩০০ গজ দূরে কুমার নদের তীরবর্তী একটি বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনার তদন্তে র‌্যাব, পুলিশ ও সিআইডি যৌথভাবে কাজ শুরু করে। ঘটনার দুই দিন পর একই গ্রামের বাসিন্দা হাসান শেখকে আটক করে র‌্যাব-৬। পরে তদন্ত শেষে সিআইডি তাকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

রাজিয়া হত্যাকাণ্ডের পর মাগুরাজুড়ে প্রতিবাদ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠান হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কর্মসূচি পালন করে। দীর্ঘ চার বছরের বিচার শেষে আদালতের এ রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাজিয়ার পরিবার। তবে তাদের প্রত্যাশা, আপিলসহ আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর রায় কার্যকর করা হবে।

এমএম/

  • হত্যা মামলার আসামি
  • মাগুরা
  • মৃত্যুদণ্ড
এ সম্পর্কিত আরও খবর
মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামালকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি
মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামালকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি
মাগুরায় ইদুর মারা গ্যাস ট্যাবলেট খেয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
মাগুরায় ইদুর মারা গ্যাস ট্যাবলেট খেয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
বগুড়ায় হত্যা মামলার আসামির আত্মহত্যা
বগুড়ায় হত্যা মামলার আসামির আত্মহত্যা
আপনার টাকা, আপনার ন্যায্য হিস্যা পৌঁছে দেওয়াই সরকারের অঙ্গীকার: আইনমন্ত্রী
আপনার টাকা, আপনার ন্যায্য হিস্যা পৌঁছে দেওয়াই সরকারের অঙ্গীকার: আইনমন্ত্রী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।